প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার নাওরি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নাউরি গ্রামের মো. তাহের ভুইয়া ও মে. সিদ্দিক মিয়ার মধ্যে জমিজমাসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। গতকাল বেলা ১১টার দিকে বাড়ির সামনের খেতের বোরো ফসলের পরিচর্যায় নামেন তাহের ভুইয়ার লোকজন। এ সময় এই কাজে বাধা দেন সিদ্দিকের পক্ষের লোকজন। উভয় পক্ষে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন বলেন, গতকালের এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।