ঈশ্বরগঞ্জে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালীপূজার প্রতিমা ভাঙচুর ও প্রতিমার শরীর থেকে গয়না খুলে নেওয়ার অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার নবারুণ সংঘ কালীমন্দিরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে শনিবার দিবাগত রাতে পূজা-অর্চনা হওয়ায় পরদিন সকালে ভক্তদের উপস্থিতি কম ছিল। এ সময় মো. আনোয়ারুল ইসলাম (২৮) নামের এক যুবক মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙে প্রতিমার শরীর থেকে অলংকার খুলে নিতে থাকেন। ঘটনাটি দেখতে পেয়ে লোকজন এসে আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান জানান, আনোয়ারুল ঘটনার কথা স্বীকার করেছেন। সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের মো. আলীম উদ্দিনের ছেলে আনোয়ারুল একজন ভ্যানচালক।