ঈশ্বরদীতে ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে বেসরকারি সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের ২০ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাইয় হয়েছে। গতকাল সোমবার সমিতির সঞ্চয় ও কিস্তির টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে তিনি সংস্থার কার্যালয়ে ফেরার পথে উপজেলার মুলাডুলি-পতিরাজপুরের দেবীপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। ঈশ্বরদী থানার এসআই মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।