ঈশ্বরদীতে যুবদলকর্মী হত্যা মামলার আসামি যুবলীগকর্মী গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে যুবদলের কর্মী মুরাদ হোসেন হত্যা মামলার প্রধান আসামি যুবলীগের কর্মী আবুল কাশেম ওরফে লোলো (২৮) গ্রেপ্তার হয়েছেন। র্যা ব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা শহরের ফতে মোহাম্মদপুর এলাকা থেকে গত বুধবার তাঁকে গ্রেপ্তার করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল কাশেম তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ঈশ্বরদীতে মুরাদ হত্যা মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিল র্যা ব। বুধবার সকালে ফতে মোহাম্মদপুরের বিহারীবাজার–সংলগ্ন নিজ বাসায় অবস্থান করছিলেন আবুল কাশেম। খবর পেয়ে র্যা বের একটি দল সেখানে অভিযান চালায়। গ্রেপ্তারের পর তাঁকে র্যা বের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি বিভিন্ন তথ্য দিয়েছেন।
এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেম জাতীয় পার্টি ঈশ্বরদী পৌর কমিটির সাবেক সভাপতি প্রয়াত মঞ্জুরুল আলমের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।