ঈশ্বরদীতে সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গত রোববার রাতে ও শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাঙ্গমাথাল গ্রামে জমি নিয়ে লতিফ সরদারের সঙ্গে চরমিরকামারী গ্রামের চেনু সরদারের বিরোধ চলছে। শনিবার উভয় পক্ষের লোকজন জমি চাষ করতে গেলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এর জের ধরে রোববার বরইচরায় এক কারখানায় হামলায় দুজন আহত হন।