ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হামলায় পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তফা নূরে (৪০) আহত হয়েছেন। শহরের ফতেমোহাম্মদপুরে গত সোমবার রাতে তাঁর ওপর হামলা হয়।
ছাত্রদল নেতার স্ত্রী শাহনাজ পারভীন বলেন, ফতেমোহাম্মদপুরের নিউ কলোনিতে গত সোমবার রাত ১১টার দিকে কাওয়ালির আসরে বসে গান শোনার সময় স্থানীয় ১২-১৩ জন আওয়ামী লীগ কর্মী লাঠিসোঁটা নিয়ে শ্যামলের ওপর হামলা চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা মোস্তফাকে পিটিয়ে ফেলে রেখে আওয়ামী লীগের নামে স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করে। হামলায় শ্যামলের দুটি হাতই ভেঙে গেছে। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যোগাযোগ করা হলে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন বলেন, ঘটনার রাতে তিনি এলাকায় ছিলেন না। তবে আওয়ামী লীগ পরিচয়ে কিছু মানুষ শ্যামলের ওপর এ হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন।