উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রেলওয়ের সাতটি লেভেল ক্রসিং এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ এ অভিযান চালায়। রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ সূত্র জানায়, নগরের কদমতলী, টাইগারপাস, দেওয়ানহাট, সিডিএ গেট ও এ কে খান মোড় এলাকার পাঁচটি এবং পাহাড়তলীর দুটি লেভেল ক্রসিংসংলগ্ন এলাকা থেকে প্রায় ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলের জায়গা দখল করে সেখানে অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। এতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ সহায়তা করে। ইশরাত রেজা প্রথম আলোকে বলেন, রেল চলাচল নির্বিঘ্ন করার জন্য এ অভিযান চালানো হয়েছে।