উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের কর্নেলহাটের নাজির খালের ওপর অবৈধভাবে নির্মিত সাতটি দোকান উচ্ছেদ করেছেন। 

গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। কর্নেলহাট সিটি করপোরেশন বিপণিবিতানের ভেতরে চলাচলের পথে পণ্যসামগ্রী রাখায় তিন দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নগর পুলিশ  সহায়তা করে।