প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানপুরে অভিযান চালিয়ে অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. নাজিমুল হায়দার এই অভিযানে নেতৃত্ব দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জায়তনগর ইউনিয়নের জাহানপুর গ্রামের নাসির মোহাম্মদ ঘাটার পাশে খাসজমি দখল করে স্থানীয় এক ব্যক্তি দোকানঘর নির্মাণ করে ব্যবসা শুরু করেন। ইউনিয়ন ও উপজেলা ভূমি কার্যালয় অবৈধ দখল ছেড়ে দিতে তাঁকে একাধিকবার নোটিশ দেয়। কিন্তু দখল না ছাড়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. নাজিমুল হায়দার বলেন, দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ৫ শতক খাসজমি দখলমুক্ত করা হয়েছে, যার বাজারমূল্য ১০ লাখ টাকা।