উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে আরও ১৫টি বসতঘর উচ্ছেদ করেছে বন বিভাগ। গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বরইতলী বন বিটের অতিরিক্ত দায়িত্বে থাকা হারবাং বন বিট কর্মকর্তা মোস্তাফিজুল হক। এর আগে ১৪ জানুয়ারি বানিয়ারছড়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গর্জন বাগান থেকে ৩৫টি বসতঘর উচ্ছেদ করা হয়। মোস্তাফিজুল হক বলেন, সংরক্ষিত বনের জায়গা দখল করে গড়ে তোলা ১৫টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে।