উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারের জমি থেকে অবৈধ দখলদারদের ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ১০টা থেকে একটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বলেন, উপজেলা সদরের শশীগঞ্জ বাজার দখল করে প্রভাবশালীরা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে শহরের সৌন্দর্য নষ্টসহ চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। গতকাল অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত দখল না করার জন্যও সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।