উচ্ছেদ ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশার একটি অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও বিভিন্ন যানবাহন থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার এ অভিযানে নেতৃত্ব দেন। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অটোরিকশার ওই অবৈধ স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়। এ স্ট্যান্ডের কারণে ঢাকা-বগুড়া মহাসড়কের ব্যস্ততম এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হতো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে মহাসড়কে চলাচলকারী ১০টি যানবাহন থেকে বিভিন্ন অভিযোগে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।