উচ্ছেদকালে পুলিশের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় গতকাল রোববার দুপুরে রেলওয়ে পুলিশের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত মালিবাগ রেলক্রসিং থেকে মগবাজার ক্রসিং পর্যন্ত রেললাইনের দুই ধারে সাড়ে ৭০০ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শী ও ঢাকা রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে রেলওয়ের কর্মকর্তাদের নেতৃত্বে বুলডোজার এবং অন্তত ৩০ জন শ্রমিক মালিবাগ রেলক্রসিং থেকে মগবাজারের দিকে বাঁ দিক ধরে উচ্ছেদ অভিযান শুরু করে। এতে জিআরপি থানার পুলিশও অংশ নেয়। কিছুদূর গিয়ে রেললাইনের পাশে পলিথিনের অন্তত ৩০টি ঝুপড়ি ঘর ভেঙে ফেলেন শ্রমিকেরা। এতে বস্তিবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।
বেলা দুইটার দিকে মগবাজার রেললাইনের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ করে ফেরার সময় মালিবাগ রেলক্রসিংয়ের কাছে বস্তিবাসীর সঙ্গে রেলওয়ে ও জিআরপি পুলিশের সংঘর্ষ বাধে।
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নুরন্নবী কবির প্রথম আলোকে বলেন, রেললাইনের ১০ ফুটের মধ্যে ঝুঁকিপূর্ণ কিছু বস্তি থাকায় সেগুলো উচ্ছেদ করা হয়েছে।