উত্তর বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বাড্ডার কুমিল্লাপাড়ায় মো. মাহবুব (৩০) নামের এক যুবক গতকাল রোববার ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা মাহবুবকে গুলি করে তাঁর কাছে থাকা ৪৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বাড্ডা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, মাহবুব বিকাশের এক স্থানীয় এজেন্টের কর্মী। গতকাল দুপুরের দিকে এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহের জন্য বের হন। মাত্র দুটি দোকান থেকে টাকা সংগ্রহের পরই কুমিল্লাপাড়ায় এলে ছিনতাইকারীরা তাঁর ঘাড় বরাবর গুলি করে তাঁর কাছে থাকা ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।