উত্তরখানে ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরখানে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) কে এম রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় বখাটেরা মেয়েটিকে একটি নির্মাণাধীন ভবনে তুলে এনে ধর্ষণ করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এসআই রবিউল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সবাই মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। এলাকায় তাদের কারও কারও যথেষ্ট প্রভাব রয়েছে। এ ঘটনায় উত্তরখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।