উত্তরখানে দুর্বৃত্তদের হামলায় দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরখান থানার তালতলায় একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় নারীসহ দুজন আহত হয়েছে। এ সময় বাড়ির আসবাব ভাঙচুর করে।
দুর্বৃত্তদের হামলায় আহত বাড়ির তত্ত্বাবধায়কের স্ত্রী হালিমা বেগম ও তাঁর সন্তান হাসিনা আক্তারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, বেলা দুইটার দিকে বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা শফিকুল আলমের এতকলা ভবনের বাড়িতে ঢুকে আসবাব, ফ্রিজ, টেলিভিশন ও মালামাল ব্যাপক ভাঙচুর করে। উত্তরখান থানার ওসি ইউনুস আলী বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাঙচুর ও লুটপাট করা হয়।