উত্তরখানে ২৭ টন কাপড় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকির অভিযোগে একটি কাপড়ের গুদাম থেকে ২৭ টন কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত রোববার রাতে উত্তরখানের মধ্যপাড়ার একটি বাড়ি থেকে কাপড়গুলো জব্দ করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, জব্দ কাপড়গুলোর মধ্যে বিদেশ থেকে আমদানি করা ও দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল থেকে সংগ্রহ করা কাপড় রয়েছে। এই কাপড়গুলো দিয়ে পোশাক তৈরি করে সেগুলো বিদেশে রপ্তানির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো পোশাক তৈরি করে সেগুলো বিদেশে রপ্তানি না করে দেশের খোলাবাজারে সেগুলো বিক্রির তথ্য রয়েছে। এই অপরাধে গুদামটি সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জব্দ কাপড়ের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন মইনুল খান।