উত্তরায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ওকাপিয়া মুঠোফোন সেট বিপণনকারী প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ছিনতাইয়ের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মীরাই যুক্ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে দুইটার দিকে প্রতিষ্ঠানের দুই কর্মী ব্যাংক থেকে টাকা তুলে প্রতিষ্ঠানের গাড়িতে ওকাপিয়ার আজমপুরের কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কে তিনটি মোটরসাইকেলে সাতজন এসে পথ আটকায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গাড়ি থামায় তারা। এরপর ২০ লাখ টাকার প্যাকেটটি নিয়ে চলে যায়।
গাড়িচালক আবুল বাশারের দাবি, দুর্বৃত্তরা গুলি করে, দা দিয়ে আঘাত করে, ভয় দেখিয়ে গাড়ি থামাতে বাধ্য করে। এরপর টাকা নিয়ে যায়।