উত্তরায় চার বিদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লটারির নামে প্রতারণার অভিযোগে নাইজেরিয়ার চার নাগরিককে আটক করেছে র্যাব-১। গত রোববার রাতে উত্তরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইব্রাহিম (২৯), ক্লেসি প্রিন্স জন (৪০), কেম স্যামুয়ের আজুবেইক (৩৫) ও ডেনিস অকুর্দি চেফ (৪০)।
গতকাল সোমবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১-এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, আটক ব্যক্তিরা মুঠোফোনে লটারি জেতার খুদে বার্তা পাঠিয়ে বার্তা প্রাপকের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁদের কাছ থেকে মুঠোফোন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিতেন। টাকা নেওয়ার পর আর তাঁরা যোগাযোগ করতেন না। এ ধরনের একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে করে এই চারজনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৬টি মুঠোফোনসহ ইন্টারনেট ব্যবহারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।