উত্তরায় বিপুল পরিমাণ সোনাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধারের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক দুজন হলেন কাজী মাহবুব (৪০) ও মো. জাকির (৫৫)।

আজ শনিবার দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির আটতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এই দুজনকে আটক করে র‍্যাব-১-এর একটি দল।
র‍্যাব সূত্রে জানা গেছে, আটক দুজন সিঙ্গাপুর থেকে সোনার বারগুলো দেশে নিয়ে এসেছেন। জব্দ করা সোনার বারের ওজন ১৩ কেজির মতো হতে পারে বলে মনে করছে র‍্যাব।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।