উত্তরায় মানব পাচারের অভিযোগে দুই ব্যক্তি আটক
মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে র্যা ব। গত সোমবার রাজধানীর উত্তরা থেকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন আমির হোসেন মোল্লা (৪২) ও ফরহাদ হোসেন (৫০)। র্যা বের দাবি, আমির হোসেন নৌপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা। কয়েকজন নিরীহ মানুষকে পাচারের উদ্দেশ্যে আলোচনার জন্য উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের পেছনে আমিরসহ কয়েকজন অবস্থান করছেন বলে র্যা ব জানতে পারে। পরে বিকেল পাঁচটার দিকে ওই এলাকায় র্যা ব-১-এর একটি দল অভিযান চালায়। অভিযানে ওই দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আমিরের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার চর বোয়ালিয়ায় এবং ফরহাদের বাড়ি একই জেলার চাটমোহর উপজেলার কচুগাড়ি গ্রামে।
র্যা ব-১-এর কর্মকর্তা (অপস) আকরামুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টায় তাঁদের বিরুদ্ধে মানব পাচার মামলা প্রক্রিয়াধীন ছিল।