উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে শাহজাহান (২২) নামের এক তরুণকে গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে হবিগঞ্জের বাহুবল থানা-পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার স্থানীয় একটি হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন শাহজাহান। এ বিষয়ে গত সপ্তাহে মেয়েটির অভিভাবক থানায় একটি অভিযোগ করলে পুলিশ উপজেলার জাইরা বাজার থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে।