উত্ত্যক্ত করার দায়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফেরদৌস হাসান নাহিন (২৩) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শারমিন আলম তাঁকে এ শাস্তি দেন। নাহিন পৌর শহরের দেনায়েতপুর এলাকার বাসিন্দা। ইউএনও শারমিন আলম বলেন, গত রোববার রাতে নাহিন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। গত সোমবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।