উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল বৃহস্পতিবার আজিজুল মিয়া (১৮) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজিজুলের বাড়ি উপজেলার বাঁশাটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন আজিজুল। গতকাল দুপুরে বিদ্যালয়-সংলগ্ন এলাকায় ওই ছাত্রীকে পথরোধ করে কুপ্রস্তাব দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বিকেলে নির্বাহী হাকিম রাবেয়া আকতার তাঁর কার্যালয়ে আজিজুলকে কারাদণ্ড দেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি|