উত্ত্যক্ত করার দায়ে তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ছানোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সোনাতলা এলাকার এক কলেজছাত্রীকে তিন-চার মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ছানোয়ার হোসেন। এতে অতিষ্ঠ হয়ে গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রী নিজের ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা চালান। খবর পেয়ে ইউএনও ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে যান। ওই দিন রাতে ছানোয়ারকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। গাজীপুর প্রতিনিধি