উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর মাকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার সময় এর প্রতিবাদ করায় ওই ছাত্রীর মাকে বখাটেরা পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের শেখেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর মা বলেন, কলেজে আসা-যাওয়ার পথে তাঁর বড় মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছেন স্থানীয় মফিজুল ইসলাম নামের এক তরুণ ও তাঁর সহযোগী মাহিন মিয়া। গতকাল কলেজে যাওয়ার সময় ওই দুজন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করলে তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষীপ্ত হয়ে তাঁরা তাঁকে পিটিয়ে গুরুতর জখম করেন।