উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবা ও চাচাকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার মথুরাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন জানান, মথুরাপুর ইউনিয়নের একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে একই গ্রামের জাকির হোসেন (১৯) বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটি তার বাবা ও চাচাকে ঘটনাটি জানায়। গতকাল সকালে মেয়ের বাবা তাঁর ভাইকে নিয়ে জাকিরের বাবা আলমাছের কাছে প্রতিকার চাইতে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলমাছ ও তাঁর দুই ছেলে জাকির ও জাহিদ মেয়ের বাবা ও চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।