উত্ত্যক্ত করায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাহ সুলতান উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার দুই ছাত্র গত সোমবার দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। প্রতিবাদ করলে তার সঙ্গে থাকা অন্য ছাত্রীদেরও হুমকি দেয় তারা। এ ঘটনার বিচারের দাবিতে গতকাল বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকেরা ক্লাস বর্জন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ফকির বলেন, ‘ওই দিন আমি স্কুলের কাজে ঢাকা বোর্ডে ছিলাম। বিষয়টি শুনেছি। সমস্যা সমাধানে কাল (আজ বুধবার) বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়েছে।