উত্ত্যক্ত করায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলাম আদালত পরিচালনা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত তরুণেরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা গ্রামের মেহেদী হাছান ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের আবির হোসেন। গত সোমবার বিকেলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই দুজনসহ তিন তরুণকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। গতকাল তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত একজনকে অব্যাহতি দেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|