উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জুবায়ের ইসলাম (১৮)। তাঁর বাড়ি উপজেলার পোড়াগাঁও গ্রামে। আদালত পরিচালনা করেন ইউএনও তরফদার সোহেল রহমান। আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পোড়াগাঁও কাঁচাবাজার এলাকায় জুবায়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় এলাকাবাসী তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে। দুপুরে জুবায়েরকে পুলিশ ইউএনও কার্যালয়ে হাজির করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি