উত্ত্যক্ত করায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে স্কুলশিক্ষিকাকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাজ্জাদ হোসেন (২১) নামের এক তরুণকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, সাজ্জাদ কয়েক দিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করছিল। এ ঘটনায় ওই শিক্ষিকার ভাই কালিয়াকৈর থানায় অভিযোগ দিলে গতকাল সকালে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন। কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান বলেন, সাজ্জাদকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।