প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় গতকাল সোমবার এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উত্ত্যক্তের শিকার ওই ছাত্রীর সহপাঠীরা জানান, প্রায় এক বছর ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্র হাসিব। ফলে নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারতেন না ওই ছাত্রী। বিষয়টি ওই ছাত্রীর বিভাগের চেয়ারম্যানকেও লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। গতকাল আবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন হাসিব। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর হাসিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।