প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করার দায়ে সহিদ শেখ (২৮) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন। সহিদ শেখের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামে। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।