প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নারী ইউপি সদস্যকে (২৮) উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার আবদুস সাত্তার (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সাত্তারের বাড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ইউপি সদস্যের বাড়ি পার্শ্ববর্তী একটি এলাকায়। সাত-আট বছর আগে তাঁর স্বামী মারা যান। তাঁর পাঁচ সন্তান আছে। সাত্তার কয়েক দিন ধরে মুঠোফোনে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। এ ছাড়া মুঠোফোনে কুরুচিপূর্ণ বিভিন্ন খুদে বার্তাও পাঠান। এ ব্যাপারে গত বুধবার ওই ইউপি সদস্য সাত্তারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের বিষয়ে সাত্তার কোনো মন্তব্য করতে চাননি।