উত্ত্যক্ত করায় সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে এ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ হাবিবউল্লাহ্। আদালত দেল মথুরাপুর গ্রামের তুহিনকে (১৬) দুই মাস, টিটু মিয়াকে (১৮) এক মাস ও মামুন মিয়াকে (১৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। আদালত সূত্রে জানা যায়, ওই তিন তরুণ মেয়েটিকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। গতকাল ওই ছাত্রীর ভাই মধুখালী থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।