উত্ত্যক্তকারীদের হাতে নির্যাতনের শিকার হলেন ছাত্রীর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে উত্ত্যক্তকারীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক ছাত্রীর বাবা (৩৬)। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাজিরপুর বাজারে একটি চায়ের দোকানে নির্যাতনের শিকার হন তিনি।
ভুক্তভোগী জানান, তাঁর মেয়ে একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ওই একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নুরুল ইসলাম যাওয়া-আসার পথে মেয়েটিকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে আবারও উত্ত্যক্তের শিকার হয় ছাত্রীটি। বিষয়টি নুরুর বাবা আবদুল হককে মৌখিকভাবে জানান ওই ছাত্রীর বাবা। আবদুল হক সমাধানের আশ্বাস দিয়ে বিকেলে স্থানীয় নাজিরপুর বাজারের এক চায়ের দোকানে আসতে বলেন মেয়েটির বাবাকে। বিকেলে ওই চায়ের দোকানে বিষয়টি সুরাহা করতে হাজির হন ছেলের বাবা আবদুল হক ও তাঁর লোকজন কথাবার্তার একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই কাঠের বাটাম ও লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক পেটান।
ওসি (তদন্ত) তারেকুর রহমান বলেন, এ-সংক্রান্ত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।