উত্ত্যক্তের ঘটনায় সংঘর্ষ, কলেজে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটের এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় গতকাল মঙ্গলবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ সাতটি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ আগামী শনিবার পর্যন্ত কলেজে পাঠদান স্থগিত ঘোষণা করেছে।
কলেজ সূত্রে জানা গেছে, চারঘাটের সরদহ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে গতকাল একই শ্রেণির একজন ছাত্র কথা বলার জন্য ডাকে। মেয়েটি কথা শুনতে না চাইলেও ছেলেটি বারবার কথা বলার চেষ্টা করে। এতে মেয়েটি বিরক্ত হয়ে বিষয়টি তার অভিভাবকদের জানায়। মেয়েটির বাড়ি উপজেলার মুক্তারপুর গ্রামে এবং ছেলেটির বাড়ি ঝিকরা গ্রামে। খবর পেয়ে মেয়ের পক্ষের লোকজন ছেলের কাছে কৈফিয়ত চায়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। দুপুরে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে কলেজে ঢুকে পড়ে।
দুই গ্রামের লোকজনের উত্তেজনার খবর পেয়ে কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন থানায় খবর দেন। সংঘর্ষের সময় পুলিশ সাতটি গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।