উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিনজনকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা বাজার এলাকায় বখাটেরা তিনজনকে পিটিয়ে আহত করেছে। গতকাল মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, দেড় মাস ধরে জালশুকা এলাকার সোহাগ মিয়া, লিটন হোসেন ও সাইফুল ইসলাম কলেজে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা গতকাল সকালে জালশুকা বাজারে ওই তিনজনকে ডেকে পাঠান। ভবিষ্যতে ওই ছাত্রীকে আর উত্ত্যক্ত না করার জন্য তাঁরা তাঁদের সতর্ক করে দেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরেই ওই তিনজনের নেতৃত্বে বেশ কয়েকজন লাঠিসোঁটা ও দা নিয়ে হামলা চালান। এতে ওই ছাত্রীর চাচাসহ তিনজন জখম হন।