উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর আত্মীয়কে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের হামলায় ছাত্রীর এক আত্মীয় আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগের বিবরণ অনুযায়ী, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত বখাটেসোহেল রানা। এ ব্যাপারে ওই স্কুলছাত্রী তার পরিবারকে জানালে ছাত্রীর মামাতো ভাই মনিরুল ইসলামএর প্রতিবাদ করে। এতে সোহেল রানা আরও ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে তার সহযোগীরা মনিরুলকেপিটিয়ে জখম করে। আহত মনিরুলকে স্থানীয় ব্যক্তিরা স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় গতকাল সকালে আহত ব্যক্তির ভাই শাহ আলম বাদী হয়ে বাগাতিপাড়া থানায় ছয়জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তে ঘটনার
সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’