উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে কলেজছাত্রী ও গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো পৌর এলাকার খান বাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আল-আমিন (১৭) ও মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমন হোসেন (১৪)। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকার এক গৃহবধূ স্থানীয় খান বাহাদুর আওলাদ হোসেন কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। কলেজে ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে স্বর্ণকারপট্টি এলাকার সাদ্দাম হোসেন (২৪) প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, লিখিত অভিযোগ পেলে ওই যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।