উত্যক্তের প্রতিবাদ করায় ১১ ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলার রাজাপুরে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সহপাঠীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ১১ জন শিক্ষার্থী আহত হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রাজাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীদের ওপর এ হামলা চালানো হয়।
আহত শাহাদাত হোসেন বলে, গতকাল সকালে টেম্পোযোগে রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যায় তারা। এ সময় উত্তমপুর এলাকায় টেম্পোতে থাকা ছাত্রীদের উত্ত্যক্ত করে স্থানীয় যুবক সুপক। এর প্রতিবাদ করে সহপাঠী শিক্ষার্থীরা টেম্পো থামিয়ে সুপককে চড় দেয়। এর জের ধরে সুপক ও তাঁর সহযোগী মিজানুর রহমান ১০-১২ জনকে নিয়ে পরীক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশ করতে চায়। কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বিষয়টি শুনে উভয় পক্ষকে মিলিয়ে দেয়। দুপুরে মিজান ও সুপকের নেতৃত্বে ২৫-৩০ জন লঠিসোঁটা নিয়ে উত্তমপুর বাজার এলাকায় ওই পরীক্ষার্থীদের ওপর হামলা চালায়।