প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার মনপুরা উপজেলার মেঘনার কলাতলি-রাম নেওয়াজ নৌপথে ট্রলারডুবির ঘটনায় গত রোববার ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা বরাবর প্রতিবেদন দাখিল করা হয়েছে।
চালকের অদক্ষতা, ভাঙাচোরা-ত্রুটিপূর্ণ ট্রলারে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করা এবং চালকের উদাসীনতার কারণে ওই ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মনোয়ার হোসেন বলেন, ১১ জুন দুপুরে উপজেলার কলাতলি আবাসন ঘাট থেকে একটি ট্রলার রাম নেওয়াজ ঘাটে আসার সময় মাঝপথে নদীতে পোঁতা বাঁশের সঙ্গে ধাক্কা খায়। এতে তলা ফুটো হয়ে একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। এ দুর্ঘটনায় আটজনের লাশ পাওয়া গেলেও এখনো চারজন নিখোঁজ। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।