উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভূজপুর থানার হেয়াঁকো এলাকায় কবর খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে এটি উদ্ধার করা হয়। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, এটি স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্থানি বাহিনীর ব্যবহৃত মর্টার শেলের সদৃশ। অবিস্ফোরিত শেলটি নিষ্ক্রিয় করতে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দলকে অবহিত করা হয়েছে।