প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার ভারত থেকে আনা চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নন্নী ইউনিয়নের সালেহাবাদ কৃষ্ণপট্টি গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রামের মো. সায়েদুর রহমানের (৬৫) বাড়ি থেকে ১৮০ সিসি কালো রঙের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে বিষয়টি জানা যাবে।