উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন কিনে দেওয়ার কথা বলে এক তরুণীকে (২০) গত রোববার রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির পর রাতে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় গোপালগঞ্জের কানুরিয়া গ্রামের বকুল শেখ (২৫) ও ফরিদপুরের নিকরহাটি গ্রামের বসার মুন্সিকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর বাউফল উপজেলার ওই তরুণীর পরিবারের সবাই কাজের সুবাদে ঢাকায় থাকেন। তাঁদের বাসার সামনে বকুল শেখ আম বিক্রি করতেন। একসময় তরুণীর সঙ্গে বকুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার সকালে বকুল ও বসার মুন্সি নামের আরেকজন তাঁকে ফোন কিনে দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে। বিষয়টি টের পেয়ে মেয়েটি কৌশলে পরিবারকে ফোন দেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি