প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের ১০ ঘণ্টা পর কক্সবাজারের মহেশখালী থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ রবিউল আলম নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত দুইটায় দুর্বৃত্তরা উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব বড়ডেইল এলাকার আলী আহমদের বাড়ি থেকে তাঁর মেয়েকে অপহরণ করে। এ বিষয়ে গতকাল সকালে আলী আহমদ থানায় লিখিত অভিযোগ করেন। মহেশখালী থানার ওসি মোহাম্মদ সাইফুল আহম্মেদ ভূঁইয়া জানান, রবিউলের বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।