প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার মিশ্রীপাড়া এলাকায় গতকাল শুক্রবার ভারতের দুলহান ব্র্যান্ডের নকল তেল তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে ১০ লাখ টাকার কাঁচামালসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। ইউএনও খোন্দকার ফরহাদ আহমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ইউএনও বলেন, নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার আবদুর রাজ্জাক মোল্লা নামের এক ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে নকল কেশ তেল তৈরি করে বাজারজাত করছিলেন। এই কারখানায় দুলহান ব্র্যান্ডের হারবাল, কেশকালা ও ব্ল্যাক বিউটি নামের তেল তৈরি করা হচ্ছিল।