উপকরণসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রাম থেকে গত শনিবার রাতে চোলাই মদ তৈরির উপকরণসহ শীতল বিশ্বাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, শনিবার রাত আটটার দিকে বাট্টা গ্রামের সবুজ বিশ্বাসের বসতঘরে চোলাই মদ তৈরির সময় শীতল বিশ্বাসকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ বিশ্বাস সেখান থেকে সটকে পড়েন। ওই ঘর থেকে চোলাই মদ তৈরির ২০ লিটার উপকরণ জব্দ করা হয়েছে। শীতল বিশ্বাসকে গতকাল রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।