নোয়াখালী-ঢাকা রেলপথে চলা একমাত্র আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেসে লাল-সবুজ বগি সংযুক্তসহ চার দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশ হয়েছে।
গতকাল সোমবার ‘আমরাই নোয়াখালী’ নামের একটি সামাজিক সংগঠনের সহযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ শুরু হয়। ‘আমরাই নোয়াখালী’র যুগ্ম আহ্বায়ক নাইম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন এস এম শুভ, আবির ছিদ্দিক, আসাদুজ্জামান ও ওয়াসিম জামিল।
বক্তারা বলেন, আন্তনগর উপকূল এক্সপ্রেস ও নোয়াখালী এক্সপ্রেস বর্তমানে জেলার মানুষের জন্য মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরোনো আমলের লক্কড়ঝক্কড় ইঞ্জিন, জরাজীর্ণ কামরা, চরম অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনার ভারে ন্যুব্জ এ দুটি ট্রেন। বক্তারা দুটি ট্রেনে ইন্দোনেশিয়া থেকে আনা লাল-সবুজ বগি সংযুক্ত, উপকূল এক্সপ্রেসকে ‘গ’ শ্রেিণর ট্রেন থেকে ‘ক’ শ্রেিণর ট্রেন ঘোষণা, ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ এবং নতুন আরও একটি আন্তনগর ট্রেন দেওয়ার দাবি জানান।