উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আইনুল হককে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন, আইনুল হকের বিরুদ্ধে এর আগে ট্রেনে আগুন দেওয়া, সরকারি কাজে বাধাদানসহ আটটি নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।